মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

না.গঞ্জে বকেয়া মজুরীর দাবিতে শ্রমিকদের অনশন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৭১ 🪪

বকেয়া মজুরী পরিশোধসহ ১৮ দফা দাবিতে অনশন ধর্মঘট কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জের পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (৭ অক্টোবর) সকালে বিকেএমইএ’র ঘেরাও করে শ্রমিকরা অনশন ধর্মঘট কর্মসূচি শুরু করে।

‘নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্য সংসদ’ এর ব্যানারে প্রায় তিন ঘন্টা ধরে এই অনশন ধর্মঘট পালিত হয়। এর আগে, নগরীর চাষাঢ়া শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বিকেএমইএ কার্যালয়ে অবস্থান নেয় শ্রমিকরা।

 

এসময় দাবি মানা না হলে রাস্তায় নেমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শ্রমিকরা। শ্রমিক মঞ্চের সভাপতি জাহাঙ্গীর আলম গোলক জানান, ১০ অক্টোবরের মধ্যে নেমকন ডিজাইন, ক্রোনী-অবন্তি সহ সকল গার্মেন্টস এর বকেয়া মজুরী পরিশোধ ও ত্রি-পক্ষীয় ১৮ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে আমরা এখানে অনশন ধর্মঘট কর্মসূচি পালন করছি। আমাদের কয়েক মাসের বেতন দিচ্ছেনা মালিকরা। বেতন চাইলে হুমকি ধামকি দেয় তারা। এভাবে তো চলে না। আমাদের ঘরে খাদ্য নাই। আমাদের মজুরী পরিশোধ না করলে আমরা রাস্তায় নামতে বাধ্য হবো।

এব্যাপারে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. মাহাবুবুর রহমান ইসমাইল জানান, নারায়ণগঞ্জে কয়েকটি গার্মেন্টস থেকে শ্রমিকরা বিগত কয়েক মাস ধরে যাবৎ বেতন পাচ্ছে না। যার কারণে তারা দুঃখে কষ্টে জীবন যাপন করছেন। বিকেএমইএ, জেলা প্রশাসক, কল কারখানা অধিদপ্তরকে জানানো হয়েছে। প্রত্যেকেই একের পর এক বেতন পরিশোধের তারিখ দিচ্ছে কিন্তু পরিশোধের কোন হদিস নেই।

তিনি আরোও বলেন, বিকেএমইএ ১৮ দফা দাবির যে চুক্তি নামা হয়েছে তারা বাস্তবায়নের কোন পদক্ষেপই নিচ্ছে না। শ্রমিকদের দাবির প্রতি এখন তারা কোন লক্ষ্য দিচ্ছে না। এতে করে আমাদের শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হচ্ছে। আজকে বিকেএমইএ অফিস ঘেরাও করেছে এখন যে কোন সময় তারা রাস্তায় নেমে যাবে। এর জন্য বিকেএমইএ দায়ী থাকবে। কারন বিকেএমইএ মালিকদের নিয়ন্ত্রন করতে পারচ্ছেনা এবং শ্রমিকদের বেতন পরিশোধ করছে না।

এবিষয়ে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম ডেইলি নারায়ণগঞ্জকে জানান, ক্রোনী-অবন্তি গার্মেন্টস ১০ তারিখে বেতন দিবে, সেটা আগেই ঘোষণা দিয়েছে। এটা নিয়ে ডিসি কাজ করছে, আমরা কাজ করছি। এসব সমাধানে বিকেএমইএ কোন চেষ্টা করেনি, অভিযোগটি একেবারেই অসত্য। শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে বিকেএমইএ কথা বলেনি, এরকম কখনোই হয়নি। তাহলে এখানে লোকবল নিয়ে এসে মিছিল-মিটিং কেনো। মিছিল মিটিং করলেই কি ১৫ তারিখের আগে দিতে পারবে।

তিনি বলেন, জুলাই মাসে আন্দোলন গেলো, বন্যা গেলো, শ্রম অসন্তোষের কারণে রপ্তানি ব্যাহত হচ্ছে। এ কারণেই মালিক যখন কোন যৌক্তিক সময় চায়, সেটা তাকে দিতে হয়। আমরা অনেক আগে থেকেই সরকারের কাছে বলে আসছি, অনেক মালিক বেতন দিতে পারছে না; তাদের জন্য একটি সফ্ট লোনের ব্যবস্থা করতে। কিন্তু সফ্ট লোনের জায়গায় বাংলাদেশ ব্যংক যে ব্যবস্থা করেছে, এটা তেলে মাথায় তেল দেওয়ার অবস্থা। তারা বলেছে মে, জুন, জুলাইয়ের বেতন যারা দিয়েছে, আগস্টের বেতনের জন্য তারা আবেদন করতে পারবে। আমরা বলেছি যে মে, জুন, জুলাইয়ের বেতন দিতে পারবে; সে আগস্টের বেতনও দিতে পারবে। কিন্তু যে পারে নাই মে বা জুনের বেতন দিতে, তার প্রয়োজন ওই লোন। আবার বলেছে যার ওভার ডিউ আছে তাকে লোন দিবে না। আরে যার ওভার ডিউ আছে এ কারণেই তো সে বেতন দিতে পারছে না। তার মানে তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা রাখে নাই।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102