রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজার দুপ্তারা ইউনিয়নে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত আমি ইনশাল্লাহ নির্বাচন করব, আমাদের কর্মীরা নিবেদিতভাবে কাজ করবে: রেজাউল করিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জে ১৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল বন্দরে বিএনপি নেতা আবু জাফর বাবুলের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ ও লাল পতাকা মিছিল নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান, জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস নারায়ণগঞ্জ মহানগর তারেক রহমান যুব পরিষদের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সোনারগাঁ উপজেলা তাঁতীদলের দোয়া ও মাহফিল ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি, ৪৮ ঘন্টা পর যুবক উদ্ধার, আটক-২ রাজনৈতিক মতপ্রকাশের জেরে ছাত্রদল নেতার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

খেলাফত প্রতিষ্ঠায় মুসলিমদের এগিয়ে আসার আহবান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৭০ 🪪

গাজা-লেবাননে ইসরাইলী আগ্রাসন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ও ইসলামী খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করেছে ‘ইংরেজি মিডিয়াম স্কুল এন্ড স্টুডেন্ট কমিউনিটি অফ নারায়ণগঞ্জ’।

রবিবার (৬ অক্টোবর) বিকেলে মিছিলটি নগরী প্রদক্ষিন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলের পরবর্তি সভায় নেতৃবৃন্দরা বলেন, মুসলিমদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। বিগত এক বছরের মধ্যে প্রায় ৪৫ হাজার মুসলিমদের হত্যা করা হয়েছে। কিন্তু এ বিষিয়ে আন্তর্জাতিক মহল থেকে এই বিষয়ে কোনো সমাধান কিংবা প্রতিক্রিয়া দেখছি না। আন্তর্জাতিক মহলগুলো হলো আমেরিকা ব্রিটেনের মদতপুষ্ট, তারাও এই হত্যাযজ্ঞের সাথে জড়িত। এছাড়াও কিছুদিন আগে ভারতে আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করা হয়েছে। আজ মুসলমানদের জীবন ও আকিদা দুইটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একমাত্র সমাধান ইসলামিক শাসন ব্যবস্থা। একমাত্র খেলাফত ব্যবস্থাই পারে ইহুদি রাষ্ট্র ইসরাইলের হাত থেকে আমাদের প্রথম কেবলা আল আকসা মসজিদ ও ফিলিস্তিনের মানুষকে মুক্ত করতে। খেলাফত রাষ্ট্র নবীর বিরুদ্ধে কটুক্তি কারীদের উপযুক্ত জবাব দেবে ইনশা-আল্লাহ। মুসলিম সেনা এবং সকল মুসলিমদের প্রতি আমাদের আহ্বান আপনারা খেলাফত প্রতিষ্ঠার দিকে এগিয়ে আসুন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102