মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ফতুল্লা ইউনিয়ন বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ফতুল্লায় বিশেষ অভিযানে গ্রেফতার আওয়ামীীগ নেতা ও ডিসি অফিসের সি এ হাবিব মল্লিকের শ্বশুর সানাউল্লাহ ২০ বছর পর উদ্ধার হচ্ছে হাফেজীবাগের বিশাল পুকুর; সংস্কার কাজ পরিদর্শনে নাসিক প্রশাসক আওয়ামী লীগের নাশকতা রুখতে নারায়ণগঞ্জে টিপুর নেতৃত্বে বিশাল শান্তি মিছিল; ফারুক হোসেনের নেতৃত্বে শ্রমিক দলের যোগদান নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের নিষিদ্ধ কর্মকাণ্ড করলে ছাড় নয়, আওয়ামী লীগকে প্রতিহতের ঘোষণা সাখাওয়াতের এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার

জাকির খান কে আনা হয়নি আদালতে’ তার মুক্তির দাবীতে নগরীতে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৩১৯ 🪪
নারায়ণগঞ্জে  সাব্বির আলম খন্দকার হত্যার মামলার ঘটনায় ১৫ ও ১৬ নম্বর দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ই অক্টোবর ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) উম্মে সারবান তাহুরার আদালতে ওই সাক্ষীরা তাদের সাক্ষ্য প্রদান করেন।  এদিন, অসুস্থতার কারণে আদালতে আনা হয়নি মামলার আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে।

আসামী পক্ষের আইনজীবীরা জানান, জাকির খান অসুস্থ থাকায় তাকে আজও আদালতে আনা হয়নি। তবে আদালতে তার বিরুদ্ধে দু’জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছে। এরা হলেন আমিনুল ইসলাম ভুইয়া, ও ঠিকাদার গোলাম সারওয়ার বাদল  তারা আদালতকে জানিয়েছেন, এ হত্যার বিষয়ে তারা কিছুই জানেন না। তারা পুলিশকেও কোন জবানবন্দি দেননি বলে জানান।এসময় বাদি পক্ষের আইনজীবী তাদেরকে প্রশ্ন করেন, আপনারা কি ভয়ে এমন কথা বলছেন? সাক্ষীরা তখন বলে, ভয় পাবো কেন। সবারইতো মরতে হবে। আমরা যা সত্য তাই বলেছি।

এছাড়াও তিনি জানান, আজ আমরা আদালতের কাছে জাকির খানের জামিন চেয়েছিলাম। কিন্তু আদালত  জামিন মঞ্জুর করেনি এবং আগামী ২০শে অক্টোবর   এ মামলার পরবর্তি কার্যদিবস ঘোষণা করেন। তবে আমরা আশা করছি, খুব শীঘ্রই জাকির খানের জামিন হবে এবং এ মিথ্যা মামলা থেকে তিনি মুক্তি পাবেন।

আজও জাকির খানের মুক্তির দাবিতে আদালতপাড়ার সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড (চানমারি) থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে, পরে মিছিলটি নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এসময় জাকির খান মুক্তি পরিষদরে আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম,জাহাঙ্গীর আলম রতন,নুর আলম হানিফ,  মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি কাউসার হোসাইন, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শেখ সালেহ আহমেদ রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ,  নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মুন্সী মোঃ শাহজালাল, সাংগঠনিক সম্পাদক মো: আল আমিন হৃদয়, সহ সভাপতি আজিজুল হক, দপ্তর সম্পাদক আদনান  মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ, মীর রাজিব, সদর থানা গার্মেন্টস শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: খোকন, মো: সুমন, সহ প্রমূখ ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102