বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

ভারতে নবী (সা:) কে কুটুক্তি করার প্রতিবাদে জেলা ও মহানগর হেফাজতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৫ 🪪
ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কতৃক নবী (সা:) কে কটুক্তি ও বিজেপি নেতা সাংসদ নিতেশ নারায়ণ রানে কতৃক মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকির  প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজত ইসলাম।  
শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) বাদ জুম্মা নগরীর ডিম আই টি মসজিদ চত্বরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতের প্রস্তাবিত নতুন কমিটির আয়োজনে হাজারো  নেতাকর্মীরা এ প্রতিবাদ কর্মসূচী পালন করেছে ।
কর্মসূচী চলাকালীন পুরোনো কমিটির সভাপতি মাওঃ ফেরদৌস ও মুফতি হারুন উপ রশিদের অনুসারীরা সমাবেশ স্থলে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা করার চেষ্টা করে হট্ট্রগোল করলে, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা আব্দুল আউয়াল শান্তি শৃঙ্খলা রক্ষার সার্থে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে মোনাজাত এর মাধ্যমে  বিক্ষোভ মিছিল না করে সমাবেশ এর কর্মসূচী সমাপ্তি ঘোষণা করেন তিনি।
এসময় সমাবেশে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতের আমির মাওলানা আব্দুল আউয়াল, মহানগরের সভাপতি মাওলানা জাকির হোসাইন, মহানগর ইসলামী আন্দোলন এর সভাপতি মাওলানা মুফতি মাসুম বিল্লাহ, আলহাজ্ব নান্নু মুন্সি সহ অনান্ন্য নেতৃবৃন্দ।
 সমাবেশ শেষপুর্বে মাওলানা ফেরদৌস অনুসারীদের উদ্দেশ্যে মাওলানা আব্দুল আউয়াল বলেন, আজকের কর্মসূচী কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা পালন করছি, সমাবেশে উপস্হিত থাকার জন্য  সকল কে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আপনারা আমাকে ফোন করে জানাতে পারতেন যে আপনারা উপস্হিত থাকবেন।আপনারা আমাকে না জানিয়ে আপনারা এখানে ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করলেন এর  বিচার আমি মহান আল্লাহ পাক এর কাছে চাইলাম।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102