মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার

দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১০ 🪪

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ কলিমুল্লাহ (৬৫) কে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর বিকেল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের কাইয়ুমপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রি অফিসের সামনে এই ঘটনা ঘটে।

আহতের ছেলে এডভোকেট শাহ আলম শামীম জানান,আজ বিকেলে তার বাবা জেলা রেজিস্ট্রি অফিস থেকে কাজ সেরে তার নিজস্ব প্রাইভেটকারে উঠছিলেন। এ সময় ৮-১০ জন কিশোর বয়সী দুর্বৃত্ত লাঠি সোটা, চাপাতি, লোহার রড নিয়ে তার উপর হামলা চালায়। তারা চাপাতি দিয়ে তাকে কানে কোপ দেয়। লোহার রড দিয়ে সারা শরিরে পেটায়। হামলার একপর্যায়ে তিনি মাটিতে পড়ে গেলেও দুর্বৃত্তরা তাকে পেটাতেই থাকে। তাকে বাঁচাতে গিয়ে তার গাড়ির ড্রাইভার আসলাম হোসেন গুরুতর আহত হন। আহত অবস্থায় দু’জনকেই প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ও পরে দলিল লেখক কলিমুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দলিল লেখক কলিমুল্লাহ’র কানে ছয়টি সেলাই দিতে হয়েছে। তিনি বাইপাসের রোগী।

ঘটনাটি রাজনৈতিক কারণে কিনা এ প্রশ্নের উত্তরে আহতের ছেলে এডভোকেট শাহ আলম শামীম বলেন, আমার বাবা আওয়ামীলীগ সমর্থন করলেও তিনি সরাসরি দলের সাথে যুক্ত ছিলেন না এবং দলীয় কোন পদে ছিলেন না। তাই ঘটনাটি রাজনৈতিক বলে মনে করছি না।

আহতের ছেলে শাহ আলম শামীম জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং খালেদা জিয়া তারেক রহমান মুক্তি পরিষদের যুগ্ম সম্পাদক।

এ ব্যাপারে ফতুল্লা থানার ওসি সোলেমান মাহমুদ বলেন, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ নিয়ে থানায় আসেনি। আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102