মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি: বহিষ্কার প্রত্যাহারের দাবি নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার

সোনারগাঁয়ে প্রবাসীর বাড়ী থেকে ১১’শ কেজি রড চুরি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ 🪪
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের ঈমানেরকান্দী গ্রামের আবুল হোসেন এর নির্মাণাধীন বাড়ি থেকে ১১শ কেজি রড চুরির অভিযোগ উঠেছে। রবিবার (৮সেপ্টেম্বর) রাতে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। 
সরেজমিনে গিয়ে জানা যায়, গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) একই এলাকার মৃত শরাফত আলীর ছেলে আলম (৩৫),  আবু (৩০), মৃতঃ কদম আলীর ছেলে আনার হোসেন (৬০) ও আনার হোসেন এর ছেলে ইকবাল (২৫) এর সাথে একই এলাকার মৃত জমির আলীর ছেলে শাফি (৫৫), শাফির ছেলে হিরণ (২৫), সিদ্দিকের ছেলে শফিকুল (২২), সাইফুল (২০) ও জামাতা আল আমিন এর সাথে গ্যাস লাইন মেরামত কে কেন্দ্র করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এ বাকবিতণ্ডাকে কেন্দ্র করে শাফি বাহিনী সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে করে আলম ও আবুল হোসেন এর পরিবারের পুরুষরা পুলিশ আতংকে এলাকা ছাড়া হয়। সেই সুযোগে এই রড চুরি হয়েছে বলে জানান এলাকাবাসী।
রড চুরির ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন জানান, তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে শাফি বাহিনী আমাদের উপর আক্রমণ করেন। আবার মিথ্যা হামলার ঘটনা সাজিয়ে আমাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ করে। প্রবাস থেকে দেশে এসে মামলার আসামী হয়ে বাড়ি ছাড়তে হয় আমাকে। আমাদের বাড়িতে নির্জনতার সুযোগ পেয়ে শাফি বাহিনী আমার নির্মাণাধীন বাড়ির কাজের জন্য ক্রয়কৃত এক লক্ষ সাত হাজার টাকা মূল্যমানের ১১শ কেজি রড রাতের আধারে নিয়ে যায়। শাফি ও তার দলবল আমাকে ও আমার পরিবার কে হেনস্তা ও শায়েস্তা করার হুমকি দেয়।
রড চুরির ঘটনা সকালে জানাজানি হলে প্রতিবেশী ও গ্রামের শালিস মাতব্বররা ঘটনাস্থলে পরিদর্শনে গেলে শাফি বাহিনীর লোকেরা উপস্থিত ব্যাক্তিদের মোবাইলে ভিডিও করে রাখে ও এলাকাবাসীকে পরে দেখে নেওয়ার হুমকি দেয়। রড চুরির ঘটনায় স্থানীয় দেলোয়ার হোসেন প্রতিবেদক কে জানান, রড চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত হিরণের স্ত্রী মোবাইলে ভিডিও ধারন করে রাখে। এতে পরবর্তীতে আমাদের সাথে ঝামেলা করতে পারে বলে আতঙ্কিত আছি বলে জানান তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত সিদ্দিক ও তার ছেলের সাথে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে বা গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।
এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) মো.মহসিন বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। চুরি প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102