বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এসএসসি-২০২৬: আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পাসের হার ৯৪.৮০ শতাংশ  নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মহানগরী আমীর আবদুল জব্বার আড়াইহাজারে সম্পত্তি বিরোধে হামলা-ভাঙচুরের অভিযোগ হামলায় আহত ৫ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৮তম ফাঁসি দিবসে ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জের শ্রদ্ধা ও আলোচনা সভা প্রিপেইড মিটার বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশে হরতালের হুঁশিয়ারি সিদ্ধিরগঞ্জের ‘ক্লুলেস’ তানিয়া হত্যা মামলার মূল রহস্য ফাঁস, পিবিআইয়ের হাতে ঘাতক স্বামী গ্রেফতার এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত ফতুল্লায় রেললাইনের পাশে কয়েক হাজার মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল: এমপির কাছে বিকল্প সড়কের দাবি সম্প্রীতির টানে জামায়াত কার্যালয়ে রাজীব: অভিনন্দন জানালো শিবির নারায়ণগঞ্জ সদরের রাস্তা ও স্কুল পরিদর্শন সহ শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করলেন ইউএনও ফয়েজ উদ্দিন

খালেদা জিয়ার রোগমুক্তি ও জাকির খানের মুক্তি কামনায় জেলা মৎস্যজীবী দলের দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৬৮ 🪪

স্বৈরাচারী শেখ হাসিনার পটুয়া বাহিনীর দ্বারা গনহত্যার স্বীকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সাবেক ছাত্রদলের সভাপতি ও বিএনপি নেতা জাকির খান এর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮শে আগষ্ট) বিকেল ৪টায় ভোলাইলের মরাখাল এলাকায় নারায়নগঞ্জ জেলা মৎস্যজীবী দলের আয়োজনে নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করেন।

এ সময় জেলা মৎস্যজীবী দলের সহ-সাধারণ সম্পাদক আল আমিন বেপারী’র সভাপতিত্বে ও আদনান ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায় মোহাম্মদ মনির হোসেন খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লিংকন খান, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দুলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির খান মুক্তি পরিষদের যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া,বিশিষ্ট সমাজসেবক মুক্তার হোসেন, মোহাম্মদ আলী আহমেদ, মুন্সি মোহাম্মদ শাহজালাল, কৃষক দলের সাধারণ সম্পাদক দিদার হোসেন, ফয়সাল বেপারী, জুনায়েদ হাসান শুভ, মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ খোকন, মোঃ হারুন, মোহাম্মদ হানিফ, সদস্য আমজাদ হোসেন, মোহাম্মদ আলাল, মোঃ রুবেল হোসেনসহ প্রমুখ

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করে বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন হয়েছে, এইজন্য বর্তমান সরকারকে সকলের সহযোগিতা করতে হবে। এই দেশকে পুনর্গঠন কাজে সবাইকে নিয়োজিত হতে হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সমাজের সর্বস্তরের মানুষকে মিলেমিশে আমাদের কাজ করতে হবে। এই নির্দেশনা দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি জনগণকে তা পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন। অতএব এলাকায় মাদক সন্ত্রাস – চাঁদাবাজ যদি কেহ করে তাদেরকে আটকে রেখে আমাদেরকে সংবাদ দিবেন। আমরা এসে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব। আমাদের নেতা জাকির খান নির্দেশ প্রদান করেছেন, এলাকায় অপরাধের সঙ্গে দলীয় কেউ কেন জড়িত না হয়।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এপর উপস্থিত সকালের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102