বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

জেলা ব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন ভিপি বাদল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪২ 🪪

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যেগে জেলাব্যাপী বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল।

সোমবার ( ১ জুলাই ) বিকালে বন্দরের মিনারবাড়ি এলাকায় বন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য তৌকির আহমেদ এর আয়োজিত অনুষ্ঠানে এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি এডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আজকে প্রমাণ করেছেন, আমরা শুধু দেশকে স্বাধীন করি নাই, আমরা দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বৃক্ষ রোপন কর্মসূচি উপলক্ষে ফলজ,ভেষজ এমনকি বনজ গাছ রোপন করবো। আপনারা জানেন আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়ায় প্রতিদিন নদী ভাঙনে ঘর-বাড়ি হারানো মানুষ ঢাকা শহরে আসছে, একটা পর্যায়ে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে হবে। এই সব পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে বেশি করে গাছ লাগাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক হাতেম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহমান,শিক্ষক প্রতিনিধি রুমানা খন্দকার, মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফাহাদ মাহমুদ, ছাত্রলীগ নেতা তফছির শাওনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102