মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ শহরে অনুষ্ঠিত হলো “মোজো সাপোর্ট প্যালেস্টাইন” র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৫৪৫ 🪪

চলমান ফিলিস্তিন যুদ্ধে প্রাণ গেছে হাজার হাজার সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের। রাফা কিংবা গাজার আশ্রয় শিবিরেও  তারা নিরাপদ নয়। ধ্বংস হয়েছে রাস্তাঘাট বাড়ির মসজিদ সহ বেশিরভাগ স্থাপনা। শেষ আশ্রয়স্থান টুকু হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে সধারণ নিরীহ শিশু ও ফিলিস্তিনি। চিকিৎস, খাদ্য, বিদ্যুৎ, গ্যাস, পানি, সংযোগের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় পরিস্থিতিতে  পড়েছে নির্যাতিত ফিলিস্তিনি  সাধারণ মানুষ।

বাংলাদেশের মানুষের একান্ত ভালোবাসা নিয়ে ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর জনপ্রিয় ব্র্যান্ড “মোজো” ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিক্রিত মোজোর প্রতিটি বোতল থেকে ১ টাকা যাচ্ছে এই ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায়।

সোমবার (৩ জুন ) বিকালে  নারায়ণগঞ্জ শহরে আয়োজন করা হয় ‘মেজো সাপোর্ট প্যালেস্টাইন’ র‍্যালি। মোজোর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও নারায়ণগঞ্জ এর সর্বস্তরের মানুষ র‍্যালিতে অংশ নেয়। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়ক, ২নং রেল গেট হয়ে কালীর বাজার গিয়ে র‍্যালি শেষ হয়।

এ সময় আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর চিফ মার্কেটিং অফিসার জনাব মাইদুল ইসলাম জানান, যুদ্ধ কারো জন্যই কাম্য নয়, আমরা চাই দ্রুত এই যুদ্ধ বন্ধ হোক। মানবিক দিক বিবেচনা করেই মোজো এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।দেশীয় ব্যান্ড মোজোর এ ধরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন।

উল্লেখ্য, “মোজো সাপোর্ট প্যালেস্টাইন” কার্যক্রমে এখন পর্যন্ত ডোনেশনের পরিমান, ফিলিস্তিনি এম্বাসিতে ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা এবং World Food Programme (WFP)- এর মাধ্যমে আকিজ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং মোজো কর্তৃক গাজাতে ডোনেশনের পরিমাণ ৫,৪৭,৫০,০০০ ( পাঁচ কোটি সাত চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102