সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী মামলার আসামি আলেক গ্রেফতার যুবদল নেতা হুমায়ুন কবিরের পিতার ইন্তেকাল: নবীগঞ্জ বাগে জান্নাতে দাফন সম্পন্ন বন্দরে ৪শ’ পরিবারকে পানিবন্দী জীবন থেকে  মুক্তি চেয়ে মুসল্লীদের দাবি সমাবেশ ​পরিচালনা কমিটির খেয়ালিপনায় নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় লাখ টাকার চুরি, থানায় অভিযোগ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেওভোগ মাদ্রাসার অধ্যক্ষের পদত্যাগ: দায়িত্ব নিলেন মাওলানা শফিউদ্দিন সোনারগাঁওয়ে কোটি টাকার মোবাইল চুরির রহস্য উদঘাটন: আন্তঃজেলা চক্রের ৯ সদস্য গ্রেফতার মসজিদ ও স্কুল কমিটিগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহবান জানালো জহিরুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা রেজা রিপন এনসিপির জুলাই গণঅভ্যুত্থান কর্মসূচি বাস্তবায়ন উপকমিটিতে সদস্য হলেন যুবশক্তির আহ্বায়ক পদপ্রার্থী জাহিদুল হক বাঁধন দেশ ও জাতির কল্যাণে নৈতিক ও আদর্শিক মানুষ গড়ার বিকল্প নেই: আবদুল জব্বার 

নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের কাছে ২কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ 🪪

নারায়ণগঞ্জে ২কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করে প্রশংসীয় ভুমিকা রাখলেন ট্রাফিক পুলিশ এটি এস আই সায়েম।

নারায়ণগঞ্জে ২ কেজি গাঁজাসহ রতন নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের চৌকস অফিসার এটিএসআই সায়েম।
মঙ্গলবার (২৩ এপ্রিল )মাদক মামলায় তাকে আদালতে পাঠায় ফতুল্লা থানা পুলিশ।

এর আগে সোমবার নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোডে জেলা পরিষদের সামনে থেকে একটি অটো রিকশায় তল্লাশি চালিয়ে
২ কেজি গাঁজাসহ তাকে আটক করে জেলা ট্রাফিক পুলিশের
এটিএসআই সায়েম। মাদক কারবারি রতন ওই অটো রিক্সা চাল। সে অটো চালকের ছদ্মবেশে জেলার বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করতো। গ্রেফতারকৃত রতন ফতুল্লা থানার তল্লা এলাকার মোঃ আলী হোসেনের ছেলে।

 

নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের এটিএসআই সায়েম জানান, আটককৃত রতন ২ কেজি গাঁজা নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছিলো। এ সময় তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক হলে অটো রিক্সাটি গতিরোধ করি। এবং তল্লাশি চালাই। অটোচালকের সামনে বসে থাকা রতনের কাছে একটি প্যাকেটের মধ্যে থাকা ২কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তাকে আটক করে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে ফতুল্লা থানা পুলিশ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর এ বিষয়ে বলেন, বিভিন্ন অপরাধ দমনের ট্রাফিক পুলিশ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলার বিভিন্ন পয়েন্টে যেখানে ট্রাফিক পুলিশের অবস্থান রয়েছে সেসব জায়গায় যানজট নিরসনের পাশাপাশি এ বিষয়গুলো নিয়ে আমরা সতর্ক অবস্থানে কাজ করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102