বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

সাংবাদিক শাওনের বাবা ফিরোজ আহমেদ আর নেই

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩১৬ 🪪

দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার মোশতাক আহমেদ শাওনের আব্বা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ (৮৩) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার ১৮ এপ্রিল ভোররাত্র পৌনে ৩ টার দিকে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত কয়েকদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বড় ছেলে ফররুখ আহমেদ খসরু দ্যা নিউ নেশন পত্রিকার সহকারি সম্পাদক, মেজো ছেলে মোশতাক আহমেদ শাওন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা স্টাফ রিপোর্টার ও ডাক্তার তানভির আহমেদ সোহেল কানাডা প্রবাসী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৮ টার সময় নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড মুক্তি নগর এলাকায় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে কুমিল্লার লাকসাম থানার মোল্লা গ্রামে
পারিবারিক কবরস্থানে ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদের মরদেহ দাফন করা হয়।

মোস্তাক আহমেদ শাওনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আমাদের নতুন সময় পরিবার ও আমাদের আমাদের সময় ডটকমের পরিবার।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102