বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

পুলিশের বাধায় মহানগর বিএনপির কালো পতাকা মিছিল পন্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ 🪪

মহানগর বিএনপির কালো পতাকা মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩০শে জানুয়ারি) দুপুর সোয়া ৩ টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজ বন্দীদের মুক্তির ও মিথ্যা মামলা প্রত্যাহারের’ দাবিতে এক কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ও সদ্য কারামুক্ত সদস্য সচিব এ্যড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ মিছিল শুরু হয়। সে সময় পুলিশ তাদের মিছিল করতে বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কালো পতাকা ও ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সাথে ধস্তা-ধোস্তি হয়। পরে বিএনপি নেতাকর্মীরা সমাবেশ স্থান ত্যাগ করে বালুর মাঠ এলাকায় গিয়ে মিছিল বের করে।

এ ব্যাপারে মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান ডেইলি নারায়ণগঞ্জ কে বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি থামাতে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজ-বন্দীদের মুক্তির ও মিথ্যা মামলা প্রত্যাহার, ৭ তারিখের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়। এটি একটি শান্তিপূর্ণ মিছিল। কিন্তু আমাদের দাবি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার সহ্য করতে না পেরে পুলিশ দিয়ে আমাদের বাধা দেয়। পুলিশের কর্মকর্তারা এসে আমাদের মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়।দেশে অবস্থা এমন হয়েছে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে। এই সরকারের বিরুদ্ধে যারা যাচ্ছে তাদের পর্যায়ক্রমে অধিকার হরণ করে নেওয়া হচ্ছে। আমরা এর তীব্র জানাই। আমরা অবিলম্বে বেগম খালেদাসহ সকল রাজবন্দীর মুক্তি চাই, দ্রব্যমূলে যাতে ক্রয়সীমার মধ্যে আসে এবং ৭ তারিখের নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনরায় নির্বাচন করার দাবি জানাই।

সদ্য কারামুক্ত মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু ডেইলি নারায়ণগঞ্জ কে বলেন, আমরা প্রস্তুতি নিয়ে দুপুর সোয়া ৩টার দিকে মিছিল করার চেষ্টা করি। এ সময় সদর থানার ওসি তদন্ত সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা আমাদের মিছিল করতে বাধা দেয়। সেই সাথে আমাদের মিছিলের ব্যানার ছিনিয়ে নেয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102