বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে: ফরিদা আখতার নির্বাচনী প্রচারের প্রথম দিনেই নারায়ণগঞ্জে আসছেন তারেক রহমান: বিশাল সমাবেশের প্রস্তুতি এনসিপির আল আমিনকে সমর্থন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ–৫ আসনে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারিকুল ইসলাম সুজন প্রতীক বরাদ্দের দিনেই আচরণবিধি লঙ্ঘন: গণসংহতি আন্দোলন নির্বাচন পরিচালনা কমিটির গভীর শঙ্কা নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক সোহাগকে অপহরণ মূল পরিকল্পনাকারী জিতুকে পুলিশ ধরতে পারেনি হুমকির আতঙ্কে পরিবার ফতুল্লা থানা বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত না’গঞ্জ জেলা ট্যাক্সি মালিক সমিতির প্রতিবাদ সভা: টিপু ভাইকে ‘মানবতার ফেরিওয়ালা’ আখ্যা দিলেন মনির অলীরা নিজের জীবন উৎসর্গ করে আল্লাহপাকের হেদায়েতের বাণী প্রচার করাই ছিল তাদের মূল লক্ষ্য: জোসেফ বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ‘হৃদম প্লাজা গ্রে থান মালিক সমিতি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত 

কাশিপুরের বিভিন্ন ওয়ার্ডে শামীম ওসমানের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ 🪪

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপিকে আমি রাজনৈতিক দল ভাবতাম না। ২০১৪ সালে তারা স্কুল পুড়িয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। সে সময় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হলে আজ এ দিন দেখতে হত না।

বৃহড্পতিবার (২১শে ডিসেম্বর)দুপুর থেকে থেকে রাতঅবদী কাশীপুর ১, ২, ৩, ৪, নং- ওর্য়াডে বিভিন্ন এলাকায় গনসংযোগ কালে এলাকায় উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আমি মানসিকভাবে সুস্থ নেই। ট্রেনে একটা বাচ্চার ব্যাগ পড়ে আছে। সে তার মাকে জড়িয়ে মারা গেল। এরা রাজনৈতিক দল! এগুলো দেখে আমি সুস্থ হতে পারিনি এখনও। আমারও একটা নাতি আছে। আমি মানুষকে বলতে চাই জেগে উঠুন এই নরপশুদের বিরুদ্ধে।

সাংসদ আরও বলেন, আমার এলাকায় গতকাল ধ্বংসাত্মক কাজ চালানো হল। ফতুল্লায় ১৩/১৪ পয়েন্টে মশাল মিছিল করল। তারা সবাই সন্ত্রাসী। ওদের ঠেকাতে পাঁচ মিনিটও লাগবে না যদি জনগণ নির্দেশ দেয়। কিন্তু এগুলো কাদের ইন্ধনে করছে ওরা, এটা আমি প্রশ্ন রাখতে চাই। নারায়ণগঞ্জে আমি নির্বাচিত হয়ে প্রতি ওয়ার্ড থেকে সকল শ্রেণী পেশার এক হাজার লোক নিয়ে কাজ শুরু করবো। শুধু আওয়ামী লীগ না, সকল শ্রেনী পেশা ও দল মতের লোক নিয়ে কাজ করবো। আমার এখন মূল টার্গেট মাদক সন্ত্রাস নির্মূল করা। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা এখনও বাংলাদেশে রাজনীতি করে। আমি মনে করি স্বাধীনতা যুদ্ধের শহীদরা আজ লজ্জিত, আমিও লজ্জিত।

শামীম ওসমান আরো বলেন, আপনি যদি মনে করেন ভবিষ্যত প্রজন্মকে ফল খাওয়াবেন তাহলে ফল গাছ লাগানো উচিত। আমাকে সার দিবেন পরিচর্যা করবেন। আর আমি যদি কাটা গাছ হই তাহলে সেটাকে কেটে ফেলে দেয়া উচিত। আমি মানুষকে বলতে চাই জাগো।

এসময় উপস্হিত ছিলেন কাশীপুর ইউনিয়ন এর ৩নং- ওর্য়াডের সমাজ সেবক মোঃ সিরাজুল ইসলাম মাদবরের সভাপতিত্বে উঠান বৈঠক গুলোতে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকিরুল আলম হেলাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক রেহান শরিফ বিন্দু, সার্বিক ব্যবস্থা পনায় ছিলেন ৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল হোসেন, সহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102