মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

ফিলিস্তিনের উপর গনহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে – হিউম্যান এইড নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৯৩ 🪪

হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্হা প্রতিবছরের মতো বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উৎযাপন উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে সংগঠন এর নেতৃবৃন্দ।

রবিবার (১০ই ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজনে এ কর্মসুচী পালন করে।

এসময় সভাপতির বক্তব্যে মোঃ শাহ আলম বলেন ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড এর প্রতিবাদ্য বিষয় হলো ফিলিস্তিনের উপর ৭৫ বছরের গনহত্যা কী কারনে! এই গনহত্যা অবিলম্বে বন্ধের দাবী জানাচ্ছি এবংবিশ্ব নেতাদের কাছে বিচারেরও দাবী করছি ৭৫বছরের গনহত্যার। বাংলাদেশের এই ক্ষুদ্র ভূক্ষন্ড থেকে আমাদের চিৎকার সভ্য পৃথিবীর বিচারলয় পযর্ন্ত না ও পৌছাতে পারে। তবুও আমাদের প্রতিবাদ চলমান চলতে থাকবে। অন্তত পৃথিবীর অসহায় মানুষগুলো জানলো আমরা চুপ করে থাকেনি।

তিনি আরও বলেন হিউম্যান এইড এর উদাত্ব আহবান,এদেশের মানবাধিকার, সাংবাদিক, ও সামাজিক সংগঠনগুলো যেনো পঞ্চায়েত এ বিভিন্ন এজেন্ডা পালন না করে প্রকৃত মানবাধিকার কর্মি সৃষ্টি করার পদক্ষেপ গ্রহন করে। এবং এ পথে পরে থেকে মানুষের কথা বলে, ক্ষুদার্থ মানুষের, ভুল চিকিৎসায় মৃত্যুর মিছিলের সংখ্যা কমিয়ে আনার কথা বলে। ধর্ষনের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হওয়ার দাবী রাখে।দ্রব্যমূল্য প্রসঙ্গে আপোষহীন থাকে, ভেজাল ঔষধের বিষয়ে জাতিকে সঠিক বার্তা পৌছোতে জাগ্রত থাকে। এবং সেই সাথে নদী-নালা, খাল -বিল,জলাশয়, বনান্চাল,সমুদ্র, পাহার রক্ষায় গণমানুষ কে সচেতন করে গড়ে তোলার পদক্ষেপ গ্রহন করে।

সর্বপরি হিউম্যান এইড বলতে চায় দেশের মানুষ এমন একটি বিচার বিভাগ পাওয়ার অধিকার রাখে, যেখানে মানবাধিকার সমুন্নত রেখে বিচারকার্য পরিচালনা করা হবে।

এসময় সংগঠন এর সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি এবি এম জাকরিয়া,এডিপি রিয়াজুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক এম এ মোতালেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান সুজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড, এম আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ মনির হোসেন সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102