শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দু’জন সহকারী কমিশনারকে শোকজের পর বদলি মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ কাল রূপগঞ্জে আসছেন স্বাস্থ্যমন্ত্রী ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানালেন ১৩ নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদার শেষকৃত্য নিয়ে জটিলতার অবসান, বিল্লালের লাশ দাফনের নির্দেশ হাই কোর্টের হোসিয়ারী কমিউনিটি সেন্টারের অফিস কক্ষ দখলের অভিযোগ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে, পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ বন্দরে জমি বিরোধে আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে শ্রদ্ধা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালি বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবসে হীরা সরদারের শ্রদ্ধা ও সংগ্রামী শুভেচ্ছা শুধু পুলিশের পক্ষে যানজট নিয়ন্ত্রণ সম্ভব নয়, প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা: এসপি হাবিবুর রহমান 

মেধা বিকাশে বিতর্কের বিকল্প নেই: বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ 🪪

দৈনিক সমকাল পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। এছাড়া উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক সমকালের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওনসহ শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে মেধার কোনো বিকল্প নেই। যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই মেধার বিকাশ ঘটাতে হবে। একটি জাতি যত বেশি শিক্ষিত হবে, সেই জাতি তত বেশি উন্নত হবে।”

তিনি বলেন, “দৈনিক সমকালের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার মতো একটি সুন্দর ও শিক্ষামূলক আয়োজন করায় সমকাল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তি ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরও বলেন, “দেশ ও জাতি গঠনে শিক্ষা, সংস্কৃতি ও মেধা বিকাশমূলক যেকোনো কার্যক্রমের সঙ্গে মীম শরৎ গ্রুপ সবসময় সম্পৃক্ত রয়েছে। ভবিষ্যতেও দেশের কল্যাণ ও জনগণের স্বার্থে আমরা এ ধরনের ভালো উদ্যোগের পাশে থাকব।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস এবং যুক্তি উপস্থাপনের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সঠিক জ্ঞান অর্জনের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে।

বক্তারা আরও বলেন, বিজ্ঞানভিত্তিক জ্ঞান ও যুক্তিনির্ভর চিন্তার চর্চা নতুন প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে সহায়ক। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক আয়োজন করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার মতো শিক্ষামূলক আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102