বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় বিশেষ অবদানে ‘গুণী সাংবাদিক সম্মাননা স্মারক’ পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও আহত ১০ নারায়ণগঞ্জে বিপিএইচসিডিএ-এর সদস্য অন্তর্ভুক্তি ও নবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে কওমী মাদরাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের উদ্যোগে  কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  দেশব্যাপী সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মহিলা পরিষদ’র মানববন্ধন  নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত: জনগণের সমস্যা সমাধানে তাৎক্ষণিক ব্যবস্থা নারায়ণগঞ্জ সদর ডাকঘরে ‘স্মার্ট সার্ভিস পয়েন্ট’ বন্ধ: চরম ভোগান্তিতে গ্রাহক, নেপথ্যে ব্যক্তিগত স্বার্থের অভিযোগ নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মনোনীত হলেন এড. আবু আল ইউছুফ খান টিপু ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মাদক ব্যবসায়ী রাজ্জাক ও আয়েশার

শিক্ষার্থীরা পিছু হঠলে দেশ কখনোই স্বৈরাচার মুক্ত হতো না -মুনতাছির আহমাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৪ 🪪
অদ্য ১৭জুলাই-২০২৬, শুক্রবার, আইসিএবি মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম-এর সভাপতিত্বে “তৃণমূল প্রতিনিধি সভা” অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুনতাছির আহমাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন শিক্ষার্থী তার দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেধার পাশাপাশি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৪৭, ৭১ এবং সর্বশেষ ২৪এর গণঅভ্যুত্থানেও জীবন ত্যাগের মাধ্যমে দেশকে স্বৈরাচারমু্ক্ত করতে মূল ভূমিকা রেখেছে শিক্ষার্থীরাই।
তিনি আরো বলেন, শিক্ষার্থীরা পিছু হঠলে দেশ কখনোই স্বৈরাচার মুক্ত হতো না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন ফজলে। তিনি তার বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর জনশক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ, জাতি ও মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে সকর জনশক্তিকে ভূমিকা রাখতে হবে।
সভাপতি তার বক্তব্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিলো ছাত্রদের নৈতিকতা সম্পন্ন মানসিকতা তৈরি করে ইসলাম ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। প্রতিষ্ঠার পর থেকেই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রদের নৈতিকতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।
সংগঠনকে তৃণমূলে ছড়িয়ে দিতে কাজ করে যেতে হবে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম, প্রশিক্ষণ সম্পাদক এম মাসুম বিল্লাহ সহ প্রমূখ দায়িত্বশীলবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102