বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

ঈদ হোক সম্প্রীতি, সহমর্মিতা ও ঐক্যের উৎসব: মোরশেদ সারোয়ার সোহেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২২০ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএ-এর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।

তিনি দেশের শিল্পখাতের সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, পেশাজীবী, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে সরকার, শ্রমিক, উদ্যোক্তা ও ব্যবসায়ী সমাজের সম্মিলিত অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা বৈশ্বিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও সবার সমন্বিত প্রচেষ্টায় দেশের শিল্পখাত এগিয়ে চলেছে, যা বাংলাদেশের সক্ষমতা ও সম্ভাবনার প্রতিচ্ছবি।

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ বর্তমানে বিশ্ববাজারে আস্থা ও গুণগত মানের প্রতীক হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে। এই অর্জনের পেছনে রয়েছে উদ্যোক্তাদের সাহসী উদ্যোগ, শ্রমিকদের নিরলস পরিশ্রম এবং সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা। বিশেষ করে শিল্পনগরী নারায়ণগঞ্জ দেশের রপ্তানি ও উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি আরও বলেন, কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ব্যবসায়ী সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার শিল্প ও বাণিজ্য খাতের টেকসই উন্নয়নে সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমাজের সত্য ও বাস্তবতা তুলে ধরতে যেসব গণমাধ্যমকর্মী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাঁদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান তিনি।
পরিশেষে তিনি সকলের প্রতি আহ্বান জানান, ঈদের আনন্দ যেন সবাই মিলে ভাগাভাগি করে নেয়া হয়। একইসঙ্গে ঈদযাত্রায় সড়কে সচেতনতা, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার অনুরোধ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনবে শান্তি, স্বস্তি ও সমৃদ্ধি এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102