বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

নারায়ণগঞ্জসহ ৩নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা কাজী মারুফ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৬৩ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন সিটি নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী কাজী মারুফ।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় কাজী মারুফ বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সহমর্মিতা, সাম্য ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে আসে। কোরবানির মূল শিক্ষা হলো মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করা। পশুর কোরবানির পাশাপাশি আমাদের মনের ভেতরে থাকা পশুকে কোরবানি দিয়ে আত্মশুদ্ধি অর্জন করতে হবে।”

তিনি নাসিক ৩নং ওয়ার্ডবাসীর উদ্দেশে আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন কেবল বিত্তশালীদের মাঝে সীমাবদ্ধ না থাকে। আমাদের আশপাশে থাকা অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই হোক এবারের ঈদের সংকল্প। ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বৈষম্যহীন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সর্বদা আপনাদের পাশে আছি এবং থাকবো।”

শুভেচ্ছা বার্তায় তিনি কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানিয়ে বলেন, “আমাদের শহর ও ওয়ার্ড পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব। মহান আল্লাহ আমাদের ইবাদত কবুল করুন এবং সবার জীবন সুখ ও শান্তিতে ভরিয়ে দিন।”

পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিশেষ করে ৩নং ওয়ার্ডের প্রতিটি পরিবারের শান্তি ও সুস্বাস্থ্য কামনা করে আবারও সবাইকে জানিয়েছেন ‘ঈদ মোবারক’।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102