বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ

ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে কুতুবপুরবাসীকে হাজী শহিদুল্লাহর ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৩৫ 🪪

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসী এবং বিশেষ করে কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানিয়েছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. শহিদুল্লাহ।

আজ সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই ঈদ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় হাজী মো. শহিদুল্লাহ বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের এক অনন্য মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই মহান আত্মত্যাগের আদর্শকে হৃদয়ে ধারণ করেই আমরা কোরবানি পালন করি। কোরবানির প্রকৃত উদ্দেশ্য হলো নিজের ভেতরের পশুত্ব, অহংকার ও সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পিত হওয়া।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সার্থকতা। আমাদের আশেপাশে যারা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন, তাদের প্রতি সহমর্মী হওয়া এবং সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি—এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

কুতুবপুর ইউনিয়নবাসীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এই বিএনপি নেতা বলেন, “পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সুখ ও সমৃদ্ধি। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং আমাদের দেশ ও জাতিকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেন।”

পরিশেষে তিনি সবাইকে নির্দিষ্ট স্থানে কোরবানি সম্পন্ন করে দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখতে সচেতন থাকার উদাত্ত আহ্বান জানান।

শুভেচ্ছান্তে,
হাজী মো. শহিদুল্লাহ
সিনিয়র সহ-সভাপতি, ফতুল্লা থানা বিএনপি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102