বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৫১ 🪪

আগামীকাল উৎসবমুখর পরিবেশে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় যুবশক্তি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির পক্ষ থেকে দিনভর নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় একটি বিশালাকার রেলি। রেলিটি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির (NCP) পার্টি অফিসের সামনে থেকে শুরু হবে। এরপর শহরের গুরুত্বপূর্ণ ১নং সিগন্যাল এলাকা প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হবে। রেলি শেষে জেলা পার্টি অফিসে এনসিপির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।

নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই আনন্দ শোভাযাত্রা ও কেক কাটা অনুষ্ঠানে এনসিপি এবং যুবশক্তির সকল স্তরের নেতা-কর্মীদের যথাসময়ে উপস্থিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ বলেন, “গত এক বছরে আমরা যুবসমাজকে ঐক্যবদ্ধ করার যে লক্ষ্য নিয়ে পথচলা শুরু করেছিলাম, এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সেই অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।”

আগামীকালের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102