মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলা সনের জন্ম কথা -শুভ নববর্ষ-১৪৩৩ নারায়ণগঞ্জ সহ বক্তাবলীবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মাহমুদ মেম্বার পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতির বন্ধন জাগায়-ডিসি রায়হান কবির কাশিপুরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন আরিফুল ইসলাম টিটু ঢালী পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা হলেন ডাঃ মজিবুর রহমান: জেলা শাখার অভিনন্দন নারায়ণগঞ্জসহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন এড.আসমা হেলেন বিথী নিয়ম-নীতির তোয়াক্কা না করে মডেল গ্রুপের শীতলক্ষ্যা নদীর মাটি খনন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেন বারদী ইউনিয়নবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম হোসেন দিপু পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক ও অগ্রহণযোগ্য

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক ও অগ্রহণযোগ্য

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ 🪪
#প্রেসবিজ্ঞপ্তি
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ অমানবিক ও অগ্রহণযোগ্য
আজ এক যৌথ বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জয় হাসান ও সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা বলেন, নগরীতে দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসা হকারদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা না করে আজ যে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে তা মানবিক ও ন্যায়সংগত নয়।
বিবৃতিতে তাঁরা বলেন, ফুটপাত অবশ্যই পথচারীদের চলাচলের উপযোগী করে গড়ে তুলতে হবে, তবে তার আগে হকারদের জন্য কার্যকর ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করা জরুরি। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্র প্রয়োজনীয় হারে কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না বিধায় বিপুল সংখ্যক মানুষ বাধ্য হয়ে হকারি পেশায় যুক্ত হচ্ছেন। হকাররা এই নগরীরই অংশ এবং তাদের জীবিকার দায় রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। কর্মসংস্থান সৃষ্টির দায়িত্ব যথাযথভাবে পালন না করার ফলেই আজ বহু মানুষ অনিশ্চিত জীবিকা হিসেবে হকারিকে বেছে নিতে বাধ্য হয়েছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, অতীততে আমরা দেখেছি হকার উচ্ছেদকে কেন্দ্র করে প্রায়ই রাজনৈতিক স্বার্থসংশ্লিষ্ট অপতৎপরতা ও ভাগ-বাঁটোয়ারার প্রবণতা লক্ষ্য করা গেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গরিব মানুষের জীবিকা ধ্বংস করে হকার উচ্ছেদ মানবিক ও ন্যায়সংগত হতে পারে না।
নেতৃবৃন্দ অবিলম্বে হকারদের জন্য যথাযথ পুনর্বাসন ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বার্তা প্রেরক,
তাওহীদ তামিম
দপ্তর সম্পাদক

০১৮৭৭৭৯১৯৪১

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102