২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর ১৩নং ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরীর ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ ২৬শে মার্চ, আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই মাহেন্দ্রক্ষণে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভাঙার চূড়ান্ত লড়াই শুরু হয়েছিল। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে সেই মহান নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।”
শুভেচ্ছা বার্তায় হীরা সরদার আরও বলেন, “স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। আমাদের শপথ হবে—শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন লড়াই এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সত্যিকারের গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।”
তিনি আরও উল্লেখ করেন, “১৩নং ওয়ার্ড বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার রক্ষায় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা জনগনের মৌলিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ আছি।”
পরিশেষে তিনি নারায়ণগঞ্জ মহানগরীর ১৩নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।