বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে জেলা গার্মেন্টস শ্রমিক দল নেতা ইসমাইল হোসেন কাউছারের শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা নারায়ণগঞ্জবাসীকে মহান স্বাধীনতা দিবসের ‘রক্তিম শুভেচ্ছা’ জানালেন রাকিবুল ইসলাম রাকিব মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে মহানগর কৃষকদল নেতা ফয়সালের ‘রক্তিম শুভেচ্ছা’ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা নগরীর জিমখানায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার করলো পুলিশ রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরকেও চিনবে না: মাওলানা আবদুল জব্বার

জুলাইয়ের শহীদদের যারা চেনে না, জনগণ তাদেরকেও চিনবে না: মাওলানা আবদুল জব্বার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯ 🪪
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার বলেছেন, “আমাদের ছেলে-মেয়েরা হাত, পা এবং চোখ বিসর্জন দেওয়ার পরেও যারা নতুন করে জুলাই বিপ্লবকে চিনতে চায় না, আগামী দিনে দেশের জনগণ তাদেরকেও চিনবে না।”
​মঙলবার (২৪ মার্চ) সন্ধ্যায় চাষাঢ়ার আন-নূর মিলনায়তনে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত এক ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন দেশ থেকে এসে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তারা বিএনপির ওপর বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার যে পাঁয়তারা করছে, ইনশাআল্লাহ আগামীতে যে সংসদ বসবে তার একটি চূড়ান্ত ফয়সালা হবে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের পর গঠিত নতুন সংসদে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
​মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. জাকির হোসাইন এবং হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় শতাধিক নেতৃবৃন্দ।
​বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রেখে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102