রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
“মিথ্যা মামলার বেড়াজালে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান: সেই সময় মামুন-সাখাওয়াত-রনির সাথে জেল খেটেছি- আব্দুর রশিদ  সম্প্রীতি ও সেবার আহ্বানে তোলারাম কলেজ পরিবার: দেশবাসীকে অধ্যক্ষের বিশেষ ঈদ শুভেচ্ছা “ভোলেননি সহযোদ্ধার ত্যাগ; ঈদের দিনে শহীদ রাব্বির কবরের পাশে সোহাইল ইসলাম ইফতি” কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত শিক্ষার্থী ও সাধারণ জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল ইসলাম তারুণ্যের প্রতিনিধি শাহ মুহাম্মদ ছগির হোসেনের ঈদ বার্তা: গড়ে তুলি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ আদর্শ ক্যাম্পাস নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদের শুভেচ্ছা এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে পঞ্চবটীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ‘এনসিপি’র বিশেষ অভিযান নারায়ণগঞ্জবাসীকে চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনুর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে আল আমিন ইকবালের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে আল আমিন ইকবালের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৭৮ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও বক্তাবলী ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আল আমিন ইকবাল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে পরম আনন্দের বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই খুশি ও আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার ঐকান্তিক কামনা।”

আল আমিন ইকবাল তাঁর বার্তায় বক্তাবলীবাসীর প্রতি বিশেষ ভালোবাসা ব্যক্ত করে বলেন, “বক্তাবলীর মাটি ও মানুষের সাথে আমার নাড়ির টান। আপনাদের সুখ-দুঃখে পাশে থাকা আমার কর্তব্য। এই ঈদের আনন্দ যেন আমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। রমজানের শিক্ষা নিয়ে আমরা যেন আগামীতে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গড়তে পারি।”

একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে তিনি সমাজের সামর্থ্যবানদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ঈদের প্রকৃত সার্থকতা তখনই নিহিত হয়, যখন আমরা পাড়া-প্রতিবেশী ও সমাজের দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিই। কেউ যেন অনাহারে না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।”

পরিশেষে তিনি ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সকল বিপদ-আপদ থেকে রক্ষা করেন। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102