রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সম্প্রীতি ও সেবার আহ্বানে তোলারাম কলেজ পরিবার: দেশবাসীকে অধ্যক্ষের বিশেষ ঈদ শুভেচ্ছা “ভোলেননি সহযোদ্ধার ত্যাগ; ঈদের দিনে শহীদ রাব্বির কবরের পাশে সোহাইল ইসলাম ইফতি” কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত শিক্ষার্থী ও সাধারণ জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল ইসলাম তারুণ্যের প্রতিনিধি শাহ মুহাম্মদ ছগির হোসেনের ঈদ বার্তা: গড়ে তুলি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ আদর্শ ক্যাম্পাস নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদের শুভেচ্ছা এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে পঞ্চবটীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ‘এনসিপি’র বিশেষ অভিযান নারায়ণগঞ্জবাসীকে চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনুর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে আল আমিন ইকবালের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

কাশীপুরে আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের ব্যতিক্রমী উদ্যোগ: ঘরে ঘরে পৌঁছে দেওয়া হলো ঈদ সামগ্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৯১ 🪪

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন।

এবারের আয়োজনের বিশেষ দিক ছিল—প্রকৃত উপকারভোগীদের সম্মান অক্ষুণ্ন রাখতে তাদের ঘরে ঘরে গিয়ে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া। কাশীপুরের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা সরাসরি মানুষের দোরগোড়ায় গিয়ে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ঈদ উপহার তুলে দেন।

এই উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। অনেকেই সংগঠনের এ মানবিক প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও তারা এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এ কার্যক্রমে সংগঠনের সদস্যরা আন্তরিকতার সাথে অংশগ্রহণ করেন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102