সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা ফয়সাল ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহ জুলাই শহীদদের পরিবার ও সন্তানদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: হাফেজ আব্দুল মোমিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী   সরকারি তোলারাম কলেজে ছাত্র শিবিরের ইফতার: ‘জুলাই সনদ’ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি পবিত্র মাহে রমজানে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে মাংস বিতরণ করছেন মাসুদুজ্জামান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পাওয়ায় মামুন মাহমুদকে রেজা রিপনের শুভেচ্ছা অধ্যাপক মামুন মাহমুদ-কে অভিনন্দন জানালেন এস. আলম রাজীব সাহিত্যাঙ্গনে আলো ছড়াচ্ছেন না’গঞ্জের সাব্বির আহমেদ সেন্টু নারায়ণগঞ্জসহ ১৪নং ওয়ার্ডবাসীকে বিএনপি নেতা দিদার খন্দকারের ঈদের শুভেচ্ছা

পুলিশের চোখ ফাঁকি দিয়ে করে বেড়াচ্ছে অপকর্ম– বক্তাবলীতে ডাকাত রতনের আতঙ্কে এলাকাবাসী  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৩ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে ঈদকে সামনে রেখে একাধিক মামলার আসামী নানা অপকর্মের হোতা ডাকাত রতন আতঙ্ক ভুগছে এলাকাবাসী। ডাকাত রতন বাহিনীর ভয়ে রাতের বেলা জনসাধারণ নির্ভয়ে চলাচল করতে পারছে না। ডাকাত রতন সহ তার বাহিনীর লোকদের আইনের আওতায় এনে এলাকাবাসীকে স্বস্তি ফিরিয়ে দিতে প্রশাসনের কাছে জোর দাবি করছে বক্তাবলীবাসী। 
এদিকে ডাকাত রতনের বিরুদ্ধে হাজারো অপকর্মের  অভিযোগ এবং ডাকাতি সহ একাধিক মামলা থাকা সত্বেও প্রশাসনকে বোকা বানিয়ে এলাকায় প্রকাশ্যে অবস্থান করে কিভাবে তার অপকর্ম চালানোর সাহস পায়। রতনের কর্মকান্ডে এলাকাবাসী আতঙ্কে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী কেন নিরব জনসাধারণ জানতে চায়। আর কানাইনগর-চরবয়রাগাদী এবং বেতকা সড়কে রতন ডাকাত বাহিনীর আতঙ্ক সড়ক হিসেবে চিহ্নিত। এই সড়কে মানুষ ঈদে কেনাকাটা করে রাতের বেলা নির্ভয়ে নিরাপদে বাড়ি ফিরতে সাহস পাচ্ছে না।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী শাসন আমলে ডাকাত রতন একক আধিপত্য বিস্তার সহ ডাকাতি সহ নানা অপকর্ম করার লাইসেন্স নিতে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেলের বলয়ে রাজনীতি করার চেষ্টা করে। ঐ সময় মীর সোহেলের সাথে কিছু ছবি তুলে ফেইসবুকে দিয়ে নিজেকে মীর সোহেলের লোক হিসেবে প্রতিষ্ঠিত করে তোলে। ঐ সময় রতন ডাকাত ও তার পিতা তাজুল মিয়া শত অপকর্ম করলেও মীর সোহেলের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পেতো না। যার কারনে বেপরোয়া হয়ে উঠে রতন ডাকাত ও তার পিতা তাজুল মিয়া। তবে ছেলে একজন ডাকাত দলের হোতা এটা জানা সত্বেও বাপ হয়ে তাজুল মিয়া ছেলেকে কন্ট্রোল না করে সকল অপকর্মকে উৎসাহিত করে বলে অভিযোগ এলাকাবাসীর।
অভিযোগ করে ভুক্তভোগীরা জানান, বক্তাবলীর চর প্রসন্ননগর এলাকার চিহ্নিত ডাকাত মাদক ব্যবসায়ী ও নানান অপকর্মের হোতা রতন ওরফে ডাকাত রতন ভয়ঙ্কর ডাকাত হিসেবে চিহ্নিত। তার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তার একটা বিশাল বাহিনী রয়েছে। কানাইনগর-চরবয়রাগাদী এবং বেতকা সড়কে ডাকাতি সহ মাদক ব্যবসা করে বেড়াচ্ছে। বেকতা সড়কটি ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। ঐ অঞ্চলে পুলিশ প্রশাসন ডিউটি না দেয়ার ফলে রতন সড়কটিকে নিরাপদ হিসেবে বেছে নিয়েছে। সম্প্রতি ছমিরনগর এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর প্রাইভেট আটকে টাকা পয়সা লুটে নিয়ে যায়। ঐ ঘটনায় ডাকাত রতনের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলাও হয়েছে। আর গত বছরের ২৮ এপ্রিল ইন্ডিয়ার বর্ডার ব্রাক্ষনবাড়িয়ার কসবা উপজেলার এলাকা থেকো ফতুল্লা থানা পুলিশ
গ্রেফতারও করেছিল। জামিনে বের হয়ে ডাকাত রতন ফের বেপরোয়া হয়ে উঠে। ডাকাত রতনের হাত থেকে রক্ষা পেতে চায় এলাকাবাসী।
ফতুল্লা মডেল থানার এসআই শামীম আহমেদ বলেন, রতনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে খোজ খবর নেয়া হচ্ছে এবং সে অপরাধ করে পাড় পাবে না।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102