মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে: হাফেজ আব্দুল মোমিন ​

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২২৯ 🪪
পবিত্র ঈদুল ফিতর আসার আগেই শ্রমিকদের বকেয়া বেতন ও উৎসব ভাতা (বোনাস) পরিশোধের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন।
​বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের তারাবো এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
​হাফেজ আব্দুল মোমিন বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। অথচ ঈদের আনন্দ থেকে তাদের বঞ্চিত রাখা অমানবিক। আমরা দাবি জানাচ্ছি, কোনো অজুহাত না দেখিয়ে ঈদের ছুটির আগেই মালিকপক্ষকে শ্রমিকদের ঘাম ঝরানো বেতন এবং ঈদ বোনাস বুঝিয়ে দিতে হবে। শ্রমিকদের পেটে ক্ষুধা রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়।”
​তারাবো পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল আজিম এবং অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
​বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। ঈদের আগে বেতন-বোনাস না পেলে তাদের পরিবারে অন্ধকার নেমে আসবে। তাই প্রশাসন ও মালিকপক্ষকে সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাবো পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রুহুল আমিন। সভায় স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102