রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
“মিথ্যা মামলার বেড়াজালে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান: সেই সময় মামুন-সাখাওয়াত-রনির সাথে জেল খেটেছি- আব্দুর রশিদ  সম্প্রীতি ও সেবার আহ্বানে তোলারাম কলেজ পরিবার: দেশবাসীকে অধ্যক্ষের বিশেষ ঈদ শুভেচ্ছা “ভোলেননি সহযোদ্ধার ত্যাগ; ঈদের দিনে শহীদ রাব্বির কবরের পাশে সোহাইল ইসলাম ইফতি” কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত শিক্ষার্থী ও সাধারণ জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল ইসলাম তারুণ্যের প্রতিনিধি শাহ মুহাম্মদ ছগির হোসেনের ঈদ বার্তা: গড়ে তুলি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ আদর্শ ক্যাম্পাস নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদের শুভেচ্ছা এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে পঞ্চবটীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ‘এনসিপি’র বিশেষ অভিযান নারায়ণগঞ্জবাসীকে চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনুর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে আল আমিন ইকবালের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

সরকার ডেঙ্গু মোকাবেলায় চরম ব্যর্থ এ্যাড, টিপু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬২ 🪪

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, সরকার ডেঙ্গু মোকাবেলায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আপনারা প্রস্তুত থাকুন, আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান এক দফার ডাক দিয়েছে। আমরা তারেক রহমানের ডাকে, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমরা প্রমান করতে চাই; আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা খালেদা জিয়ার সৈনিক, আমরা তারেক জিয়ার সৈনিক।

বৃহস্পতিবার (১৪ই সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর হোসিয়ারী সমিতির সামনে মহানগর বিএনপির আয়োজনে সমাবেশে তিনি এসব কথা বলেন। ডেঙ্গু মোকাবেলায় সরকারের চরম ব্যর্থতার দাবীতে এবং ডেঙ্গু সচেতনতায় সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড. আহামেদ আযম খান।

সমাবেশে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. জাকির হোসেন,মোঃ মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, সদস্য এ্যাড, রফিক উদ্দিন আহমেদ, মোঃ হাবিবুর রহমান দুলাল, মোঃ মাকিম মোস্তাকিম শিপলু, যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার প্রধান সহ মহানগর বিএনপি, মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102