বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৯ 🪪

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের সমর্থনে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় রাজপথ কাঁপালো নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দল। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর খানপুর থেকে বিশাল এই গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ মহানগর হকার্স শ্রমিক দলের সভাপতি আবু আল বেলাল খান বিল্লালের নেতৃত্বে বের হওয়া মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করতে দেখা যায় এবং তারা সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

উক্ত গণসংযোগে সংগঠনের সাধারণ সম্পাদক মুসা মিয়াসহ আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ওসমান গণি ও ইকবাল দিওমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইসলাম এবং দপ্তর  সম্পাদক মো. সাকিব নাজমূস।

এছাড়া মিছিলে জুয়েল, আক্তার, স্বপন, সাব্বির, রাশি, সাদেক, জীবন, সাগর, মনির, ইব্রাহীম ও পুতুলসহ হকার্স শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102