বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে অবৈধ জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি: সোনারগাঁয়ের দুই এসিল্যান্ডকে এমপি মান্নানের ফুলেল শুভেচ্ছা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা জুলাই সনদের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না” — মাওলানা আবদুল জব্বার মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা শাহাদাত হোসেন শাহাদুল্লাহর রক্তিম শুভেচ্ছা লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান: ১০ লাখ পুণ্যার্থীর নিরাপত্তায় র‍্যাব-১১ এর নিশ্ছিদ্র বলয় বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে জেলা প্রশাসক: পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জবাসীকে তরুণ সমাজসেবক মোহাম্মদ মিন্টুর রক্তিম শুভেচ্ছা জেলা তথ্য অফিস এর আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত স্মৃতিস্তম্ভ রক্ষায় তারুণ্যের উদ্যোগ: নারায়ণগঞ্জে জাতীয় যুবশক্তির কর্মসূচি

তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৮ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর অনুমোদিত ডিজিটাল প্রচারণা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় টিম বিএনসিইউপি – টিআর সেভেন্টিন এর বারিধারা ডিওএইচএস এর অস্থায়ী কার্যালয়ে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা ১৭ আসনে তারেক রহমানের ডিজিটাল নির্বাচনী প্রচারণা কমিটির আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-বিএনসিইউপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস. আলম রাজীব।

উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনে তারেক রহমানের ডিজিটাল প্রচারণার জন্য অনুমোদিত দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ এর এই বিশেষ গুরুত্বপূর্ণ প্রচারণার জন্য গঠিত ‘টীম বিএনসিইউপি টি আর সেভেন্টিন’ এর সিনিয়র যুগ্ন-আহবায়ক লায়ন মোজাম্মেল হোসেন চৌধুরী, যুগ্ন-আহবায়ক এস. আলম ইসরাৎ, সদস্য ডাঃ আতাউর রহমান রাজীব, মোঃ খান, সায়েম মোহাম্মদ প্রান্ত, হাসানুল বান্না রাজু, এ কে এম শহীদুল্লাহ সোহেল, মোঃ মোবারক হোসেন, মামুন আহমেদ, মোঃ মারুফ, শেখ শফিকুজ্জামান, মোঃ ইউসুফ মিঠু, মোঃ রাব্বী আহমেদ, এস. আলম আয়ান সহ প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে ঢাকা ১৭ আসনের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের গুরুত্বপূর্ণ বার্তা গুলো পৌঁছে দিয়ে আগামীতে দেশ গড়ার পরিকল্পনায় অংশ নিতে ভোটারদের মতামত প্রকাশ করার জন্য উদ্বুদ্ধ করেন টীম বিএনসিইউপি টিআর সেভেন্টিনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102