বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

ধানের শীষের প্রতি মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয়েছে: হানিফ সরদার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৩ 🪪

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মহানগর বিএনপি নেতা মোঃ হানিফ সরদার বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক বাংলাদেশ গড়ার যে রূপকল্প তৈরি করেছেন, তা বাস্তবায়ন করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে বিপুল ভোটে জয়ী করার মাধ্যমে আমরা তারুণ্যের অহংকার তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর ১৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।

হানিফ সরদার আরও বলেন, “তারেক রহমান দেশের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করছেন। জনগন আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে—এটাই আমাদের প্রত্যাশা। সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের প্রতি যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।”

এদিন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে হানিফ সরদারের নেতৃত্বে নেতাকর্মীরা নগরীর আমলাপাড়া, কালিরবাজার, চারাগোপ ও স্বর্ণপট্টিসহ বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লিফলেট বিতরণ করেন। তারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

প্রচারণায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হিরা সরদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ দুলাল হোসেন, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ মাহবুব আলম, মোঃ শামীম হোসেন, তানভীর সরদার, মোঃ নাসিরসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

নির্বাচনী প্রচারণায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারাও নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102