বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

কুতুবপুর ৩নং ওয়ার্ডে হাতি প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে বিশাল উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯২ 🪪

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে নারায়ণগঞ্জের নির্বাচনী এলাকা। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৪ আসনে বি আর পি মনোনীত ‘হাতি’ প্রতীকের প্রার্থী বীর মোহাম্মদ আলীর সমর্থনে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৪ ফেব্রুয়ারী ) বিকালে কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী। 

সেঞ্চুরী স্পোর্টস্ ক্লাবের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন চৌরাঙ্গী পেট্রোল পাম্পের চেয়ারম্যান কাজী আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ তোফাজ্জল হোসেন (তাফু)।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ-র সাবেক পরিচালক শফিকুজ্জামান প্রিন্স সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বি আর পি-র লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং এলাকার উন্নয়নে হাতি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্যে বলেন, “দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় বীর মোহাম্মদ আলীর মতো ত্যাগী ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আসন্ন নির্বাচনে হাতি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই।”

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকার ও সাবলীলভাবে সঞ্চালনা করেন মোঃ সুমন মল্লিক। ৩নং ওয়ার্ড কুতুবপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উঠান বৈঠকটি এক বিশাল জনসভায় পরিণত হয়। উপস্থিত ভোটারদের মধ্যে হাতি প্রতীকের প্রতি ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সভা শেষে প্রার্থী বীর মোহাম্মদ আলী ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করে এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102