রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
“মিথ্যা মামলার বেড়াজালে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান: সেই সময় মামুন-সাখাওয়াত-রনির সাথে জেল খেটেছি- আব্দুর রশিদ  সম্প্রীতি ও সেবার আহ্বানে তোলারাম কলেজ পরিবার: দেশবাসীকে অধ্যক্ষের বিশেষ ঈদ শুভেচ্ছা “ভোলেননি সহযোদ্ধার ত্যাগ; ঈদের দিনে শহীদ রাব্বির কবরের পাশে সোহাইল ইসলাম ইফতি” কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত শিক্ষার্থী ও সাধারণ জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল ইসলাম তারুণ্যের প্রতিনিধি শাহ মুহাম্মদ ছগির হোসেনের ঈদ বার্তা: গড়ে তুলি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ আদর্শ ক্যাম্পাস নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদের শুভেচ্ছা এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে পঞ্চবটীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ‘এনসিপি’র বিশেষ অভিযান নারায়ণগঞ্জবাসীকে চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনুর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে আল আমিন ইকবালের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

নারায়ণগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ: প্রধান অতিথি ড. তৈমুর আলম খন্দকার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ 🪪

নারায়ণগঞ্জে অন্ধ কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ: প্রধান অতিথি ড. তৈমুর আলম খন্দকার

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় অন্ধ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের মাসাদাইর ‘মজলুম মিলনায়তনে’ এক অনুষ্ঠানের মাধ্যমে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলুম জননেতা ড. তৈমুর আলম খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা না করে পরম মমতায় আগলে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। হাড়কাঁপানো শীতে এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি, তবে কোনো মানুষই আর কষ্টে থাকবে না।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল বাসেত আকন্দ। বক্তারা অন্ধ কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সমিতির স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সুফলভোগী উপস্থিত ছিলেন। শীতবস্ত্র হিসেবে উন্নত মানের কম্বল ও গরম কাপড় বিতরণ করায় অন্ধ ও দুস্থ পরিবারগুলোর মাঝে হাসির ঝিলিক দেখা যায়।

সমিতির সভাপতি অ্যাডভোকেট মাইনউদ্দিন মিয়া তার সমাপনী বক্তব্যে বলেন, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং অন্ধ কল্যাণে সমিতি সবসময় রাজপথে ও জনসেবায় নিয়োজিত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102