রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
“মিথ্যা মামলার বেড়াজালে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান: সেই সময় মামুন-সাখাওয়াত-রনির সাথে জেল খেটেছি- আব্দুর রশিদ  সম্প্রীতি ও সেবার আহ্বানে তোলারাম কলেজ পরিবার: দেশবাসীকে অধ্যক্ষের বিশেষ ঈদ শুভেচ্ছা “ভোলেননি সহযোদ্ধার ত্যাগ; ঈদের দিনে শহীদ রাব্বির কবরের পাশে সোহাইল ইসলাম ইফতি” কাশিপুর ঈদগাহে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত শিক্ষার্থী ও সাধারণ জনতাকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা রবিউল ইসলাম তারুণ্যের প্রতিনিধি শাহ মুহাম্মদ ছগির হোসেনের ঈদ বার্তা: গড়ে তুলি বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ আদর্শ ক্যাম্পাস নারায়ণগঞ্জসহ দেশবাসীকে মহানগর যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের ঈদের শুভেচ্ছা এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশে পঞ্চবটীতে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ‘এনসিপি’র বিশেষ অভিযান নারায়ণগঞ্জবাসীকে চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনুর পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা নারায়ণগঞ্জ ও বক্তাবলীবাসীকে আল আমিন ইকবালের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

বিএনপি নেতা মাসুদুজ্জামান ও মুফতি মনির হোসাইন কাসেমীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ 🪪

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে গতিশীলতা বৃদ্ধি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা মাসুদুজ্জামান এবং নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দুই নেতা নারায়ণগঞ্জের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রমের বর্তমান অবস্থা এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে করণীয় নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।

বৈঠক শেষে নেতৃবৃন্দ জানান, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে আন্দোলনের কোনো বিকল্প নেই। তাঁরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হৃত ভোটাধিকার নিশ্চিত করার লড়াইয়ে সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়া নারায়ণগঞ্জের স্থানীয় উন্নয়ন, নাগরিক বিভিন্ন সমস্যা সমাধান এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

এ সময় বিএনপি নেতা মাসুদুজ্জামান বলেন, “নারায়ণগঞ্জের প্রতিটি আসনে দলের প্রার্থীদের মধ্যে সৌহার্দ্য, গভীর ঐক্য ও কার্যকর সমন্বয় বজায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তৃণমূলের শক্তিই আমাদের মূল চালিকাশক্তি, তাই সবাইকে একতাবদ্ধ থাকতে হবে।”

তার বক্তব্যের সাথে একমত পোষণ করে মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, “ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দলীয় আদর্শ ও জনগণের জানমালের নিরাপত্তাকে আমাদের প্রাধান্য দিতে হবে। জনগণের স্বার্থ রক্ষায় ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আমরা রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উক্ত সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102