বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিপুল ভোট পেয়ে ইতিহাস গড়বেন দিপু ভূঁইয়া: মাহবুবুর রহমান  ধানের শীষের শেষ সময়ের প্রচারণায় জনসমুদ্র, জয়ের ব্যাপারে আশাবাদী আবুল কালাম আমি জয়ী হলে, এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবো: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বন্দরে কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন সাবেক চেয়ারম্যান দেলোয়ার প্রধান শ্রমজীবী মানুষের কথা সংসদে নিয়ে যেতে চান বাসদ প্রার্থী বিপ্লব ধানের শীষের প্রার্থী আবুল কালামের শেষ প্রচারণায় হকার্স শ্রমিক দলের যোগদান  ইসলামের পক্ষের প্রতীক হাতপাখায় ভোট দিন; আপনাদের মুখে হাসি ফুটবে ইনশাআল্লাহ: গোলম মসিহ ধানের শীষের পক্ষে মহানগর তাঁতীদলের লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন: এড. আবুল কালাম তারেক রহমানের ডিজিটাল প্রচারণা কমিটির মতবিনিময় সভা ও ঢাকা-১৭ এ গণসংযোগ

সংসদ কোটিপতিদের ক্লাব নয়, জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠান হবে: আবু নাঈম খান বিপ্লব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ 🪪

নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী আবু নাঈম খান বিপ্লব শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁর নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। আজ ২২ জানুয়ারি (সোমবার) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই প্রচার কার্যক্রমের সূচনা করেন

পুষ্পস্তবক অর্পণ শেষে আবু নাঈম খান বিপ্লব শহরের বালুর মাঠ, শহিদ মিনার এলাকা, চাষাড়া এবং গলাচিপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ ও পথসভা করেন।

নির্বাচনি প্রচারণাকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে আবু নাঈম খান বিপ্লব বলেন, “প্রতিটি নির্বাচন এলেই রাজনৈতিক দলগুলো নানা মুখরোচক প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে তা ভঙ্গ করে জনগণের সাথে প্রতারণা করে। বর্তমানে নির্বাচনকে টাকার খেলা, পেশিশক্তি, মাস্তানের দাপট এবং পুলিশ ও প্রশাসনের পক্ষপাতিত্বের আখড়ায় পরিণত করা হয়েছে। এমনকি ভোটের মাঠে ধর্মীয় বিশ্বাসকে ব্যবহার করে সাম্প্রদায়িকতার চর্চা করা হচ্ছে। জেতার জন্য তারা কালো টাকা ছড়িয়ে ভোটারদের চরিত্র নষ্ট করছে।”

তিনি আরও বলেন, “সংসদ আজ কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। সেখানে জনগণের স্বার্থের চেয়ে নিজেদের সম্পদ ভাগবাটোয়ারা এবং নিপীড়নমূলক আইন তৈরির চর্চা বেশি হয়। আমরা সংসদকে জনগণের অধিকার আদায়ের প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”

বাসদ প্রার্থীর দাবি, স্বাধীনতার পর থেকেই তারা মানুষের জীবন, সম্পদ রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে আসছেন। তিনি বলেন, “আমরা টাকাওয়ালাদের পক্ষে কিংবা কালো টাকা ছড়িয়ে ভোট কেনার রাজনীতি করি না। আমরা লুটপাটের জন্য নির্বাচন করি না; বরং নির্বাচনের মাধ্যমে জনমত গঠন করে মুক্তির আন্দোলনকে ছড়িয়ে দিতে চাই। জনগণের অর্থ ও অংশগ্রহণে আমরা এমন একটি নির্বাচন করতে চাই, যা প্রকৃতপক্ষেই মানুষের কল্যাণে কাজ করবে।”

সবশেষে তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জনগণের ন্যায্য দাবি আদায়ে নির্বাচনের মাঠ ও রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রচারণা চলাকালে বাসদের স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102