বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ 

ফতুল্লা থানা বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৮৯ 🪪

আসন্ন নির্বাচন সফল করার লক্ষ্যে এবং খেজুর গাছের বিজয় সুনিশ্চিত করতে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত জোট প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমীর সমর্থনে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ফতুল্লার হিমালয় কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতী মনির হোসাইন কাসেমী। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী শহিদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরীসহ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নির্বাচনী প্রচার-প্রচারণা এবং ভোটকেন্দ্রগুলোতে শক্ত অবস্থান নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সভায় ফতুল্লা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102