বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষিজমির মাটি লুটের মহোৎসব সোনারগাঁয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মান্নানের উদ্যোগে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৬নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের শ্রদ্ধা ও দোয়া খালেদা জিয়াকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত — নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মনির কাসেমী রূপগঞ্জে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ফতুল্লায় যুব ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত তারেক রহমান বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় ফতুল্লা থানা বিএনপি নেতা অ্যাড. আকতার হোসেনের অভিনন্দন বন্দরে ডিবির সাঁড়াশি অভিযান: ১৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সব মান-অভিমান ভুলে বড় ভাই কালামের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন মুকুল জুলাই জাতীয় সনদ লুটেরা রাজনীতির কফিনে শেষ পেরেক – অঞ্জন দাস

‘বেগম খালেদা জিয়া আমাদের বাতিঘর ও আদর্শের প্রতীক’: মহানগর তাঁতীদল নেতা মো. রুবেল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৯৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের আলোকবর্তিকা ও প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো.রুবেল। 

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করে তিনি এক আবেগঘন বক্তব্য প্রদান করেন। মো.রুবেল  বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একজন সফল প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেত্রীই ছিলেননা, তিনি ছিলেন আমাদের বাতিঘর। ঘোর অন্ধকারে যখন দেশ ও গণতন্ত্র দিশেহারা হয়ে পড়েছিল, তখন তিনিই আমাদের পথ দেখিয়েছেন। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন আদর্শের প্রতীক হিসেবে।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন অন্যায়ের কাছে মাথানত না করার যে শিক্ষা আমাদের দিয়েছেন, তা তৃণমূলের প্রতিটি কর্মীর জন্য পাথেয়। তাঁর রাজনৈতিক দর্শন এবং দেশপ্রেমই আমাদের জাতীয়তাবাদের শক্তিতে বলীয়ান করে। শত জেল-জুলুম এবং প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছেন, তা বিশ্ব রাজনীতিতে বিরল।”

নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের এই নেতা আরও উল্লেখ করেন, “আমরা যারা শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, আমাদের লক্ষ্যই হলো তাঁর দেখানো পথে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর আপসহীন নেতৃত্ব চিরকাল আমাদের অনুপ্রাণিত করবে।”

বক্তব্যের শেষে তিনি বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102