বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

ফতুল্লা থানা বিএনপির উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৬ 🪪
নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) বিকেলে পাগলা নয়ামটি ভাবির বাজার এলাকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডঃ বারী ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনপি সমর্থীত  নারায়নগঞ্জ-৪ আসনের জোটের মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাশেমী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিথুন, নারায়নগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সচিব মাওলানা ফেরদৌসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি এড এসএম মাহমুদুল হক আলমগীর, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন শাহাদুল্লাহ, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর, কাশিপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাবলু, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক টিপু, সদস্য সচিব সালাউদ্দিন রানা, ফতুল্লা থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102