বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরেও কোনো পলাতক নেত্রী ফিরে আসবে না’: মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ নাসিক প্রশাসক  গুণিজন সংবর্ধনা ও মানবিক উৎসব করলো মানব কল্যাণ পরিষদ প্রজ্ঞাপনের আগেই বাসের ভাড়া বৃদ্ধি: ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চরম ভোগান্তিতে যাত্রীরা আগামী উন্নয়ন জনগণের কল্যাণে হওয়া প্রয়োজন: আহমেদুর রহমান তনু নারায়ণগঞ্জে মহানগর বিএনপির কর্মসূচিতে হকার্স দল নেতা বিল্লাল ও মুসার নেতৃত্বে বিশাল মিছিল ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের ক্ষোভ মাহাবুবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল নাসিক ২২ নং ওয়ার্ডে কাউন্সিলর হতে চান মোসলেহউদ্দিন স্বপন: দোয়া ও সমর্থন কামনা নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই 

কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হলেন নজরুল মাদবর 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মাদবরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। এই ইউনিয়নের সভাপতিকে অব্যাহতি দেয়ায় পদটি শুন্য হয়ে যাওয়ায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
বৃহস্পতিবার (১জানুয়ারী) ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড: বারী ভূঁইয়ার স্বাক্ষরিত চিঠিতে নজরুল ইসলাম মাতব্বরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
জানা যায়, চলতি বছরে ২১ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেনকে অব্যাহতি দেন ফতুল্লা থানা বিএনপি। তার পর থেকে এই পদ শুন্য হয়ে যায়। পরে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড বারী ভুইয়া সকলের সম্মতিক্রমে সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মাদবরকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর নজরুল ইসলাম মাদবর বলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এড: বারী ভূঁইয়া সহ থানা বিএনপি আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সম্মান বজায় রেখে কুতুবপুর ইউনিয়ন বিএনপিকে শক্তিশালী করতে যা যা করা দরকার তাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102