বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি: নারায়ণগঞ্জে ২১ কৃতী শিক্ষার্থী পেল ক্রেস্ট, সম্মানী ও সনদ শারদীয় দুর্গোৎসবে “সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” -শীর্ষক মহিলা পরিষদ’র মানববন্ধন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটিতে নারায়ণগঞ্জের সাইফুল ইসলাম বিদ্যানিকেতনে কিশোরী মেয়েদের জরায়ু ও স্তন ক্যান্সারের সচেতনতা সেমিনার ও ভ্যাকসিন প্রদান যুবদল নেতা জোসেফের মায়ের মাগফিরাত কামনায় রানা’র উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জ বার ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতাহাতি: নাসিক প্রশাসক সাখাওয়াত লাঞ্ছিত সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন সোনারগাঁয়ে প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতন ও ছবি বিকৃতির অভিযোগ ফতুল্লায় জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি আমরা সবাই ভাই ভাই, সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমরা সবসময় আপনাদের পাশে আছি: রাকিব

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৪ 🪪
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় আতাউর রহমান বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিচ্ছেদ্য নাম। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাষ্ট্র পরিচালনা এবং নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে।
শোকবার্তায় তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও একজন জ্যেষ্ঠ নারী রাজনীতিবিদ হিসেবে প্রতিকূল পরিস্থিতির মুখে তাঁর দৃঢ়তা ও মানসিক শক্তি অনস্বীকার্য। দীর্ঘদিন কারাবরণ ও অসুস্থতার মধ্য দিয়ে তাঁকে জীবনের শেষ সময়গুলো পার করতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক।
আতাউর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা দীর্ঘদিন অনুভূত হবে। শোকের এই সময়ে বিভাজনের ঊর্ধ্বে উঠে একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানোই হওয়া উচিত।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর ইন্তেকালে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102