বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লিবিয়ায় প্রবাসীকে অস্ত্রের মুখে অপহরণ ও ভিডিও দেখিয়ে মুক্তিপণ আদায়: চক্রের ২ সদস্যকে আটক করেছে পিবিআই  হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফতুল্লা থানা ওলামা দলের আহবায়ক জিলানী ফকিরের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ 🪪

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফতুল্লা থানা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক জিলানী ফকির।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন।

শোক বার্তায় জিলানী ফকির বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা এক মহান অভিভাবককে হারালাম, যা দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে আপোষহীন সংগ্রাম করে গেছেন।”

তিনি আরও বলেন, “আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া করি। একইসাথে শোকসন্তপ্ত পরিবার ও দেশবাপী কোটি কোটি নেতাকর্মীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সারাদেশে দলমত নির্বিশেষে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102