বুধবার, ০৬ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
উৎসব-বন্ধন সিন্ডিকেটে বন্দি নারায়ণগঞ্জ, ৫ টাকা বাড়তি ভাড়া চরম জুলুম: ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের ফুটপাতে কোনো হকার বসবে না, আমি শহরের যুবরাজ হতে চাই না’: আশা নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পুনরায় বাস ভাড়া বৃদ্ধি জনগণের ওপর ‘বাড়তি চাপ’ সৃষ্টি করবে: মাহফুজ খান নারায়ণগঞ্জ সদরে ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের মনিটরিং ও মতবিনিময় সভা বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাসে শর্তারোপের প্রতিবাদে সরব ছাত্র ফেডারেশন: জেলা প্রশাসন ও বিআরটিএ-র আশ্বাস হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ 🪪

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

শোক বার্তায় মাজহারুল ইসলাম জোসেফ বলেন, “বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ও দেশপ্রেমের মূর্ত প্রতীক। তাঁর মৃত্যুতে জাতি আজ এক মহান অভিভাবককে হারালো, যে শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য সংগ্রাম করেছেন। তাঁর এই আত্মত্যাগ ও নেতৃত্ব যুগে যুগে আমাদেরকে অনুপ্রাণিত করবে।”

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের এই নেতা শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যেন তিনি দেশনেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন লিভার সিরোসিস, ডায়াবেটিস, কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগে মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102