সোমবার, ২২ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ সদর উপজেলার বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর রহমান নিখোঁজ সোনারগাঁওয়ে নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর সময় সক্রিয় সদস্য শান্ত গ্রেফতার আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মোঃ সিদ্দিকুর রহমান উজ্জলের নেতৃত্বে শান্তি মিছিল মুখোশ পরে ষড়যন্ত্র ছাড়ুন, সাহস থাকলে রাজপথে আসুন’: ওসমানের বাহিনীকে টিপুর চ্যালেঞ্জ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে মহানগর বিএনপির শান্তি মিছিল; ফারুক মালের যোগদান তারেক রহমানের নির্দেশ, মাদক ও সন্ত্রাসমুক্ত হবে নিতাইগঞ্জ’: বাপ্পী চিশতীর হুঁশিয়ারি বন্দরে ‘নির্দোষ’ স্বামী-সন্তানকে মামলায় জড়ানোয় এসপির কাছে অভিযোগ নগরীর জিমখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য নিপু গ্রেফতার ৯৫% বর্জ্য পুড়িয়ে ৫০০ মেগাওয়াট উৎপাদন’সহ বছরে ১০০০ কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আকতার হোসেনের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩১ 🪪

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট খন্দকার আকতার হোসেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোক বার্তায় অ্যাডভোকেট খন্দকার আকতার হোসেন বলেন, “আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি আজ তার অভিভাবককে হারাল। তিনি ছিলেন গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনীতির এক ধ্রুবতারা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অসামান্য অবদান এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার বলিষ্ঠ ভূমিকা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার এই প্রস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করল।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করে গেছেন। মিথ্যে মামলা ও শারীরিক অসুস্থতাকে উপেক্ষা করে তিনি আমৃত্যু দেশ ও দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাই, তিনি যেন আমাদের নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

শোক বার্তায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মরহুমার পরিবারের সকল সদস্য এবং দেশজুড়ে অবস্থানরত কোটি কোটি নেতাকর্মীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সাবেক এই প্রধানমন্ত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102