বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

ভূইগড় পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হলেন নজরুল ইসলাম মাদবর 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ 🪪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় পশ্চিম পাড়ার ৬ষ্ঠ তলা ভবন নির্মিত ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি গঠন করা হয়েছে। সকলের সম্মতিক্রমে মসজিদ কমিটিতে নজরুল ইসলাম মাদবরকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাদ এশা মসজিদ কমিটির সাধারণ সভায় কমিটি ঘোষণা করা হয় এবং নজরুল ইসলাম মাদবরকে একক ভাবে সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়।
গঠিত কমিটির মধ্যে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় আওলাদ হোসেন, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন মাষ্টার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এড: কবির, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ বাবুল, ক্যাশিয়ার সাইফুদ্দীন মিয়া, দপ্তর রুপম মিয়া।

ভূইগড় পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নবগঠিত কমিটির সভাপতি নজরুল ইসলাম মাদবর বলেন, ভূইগড় পশ্চিম পাড়া এলাকার জনগন আমাকে ভাল বেসে সভাপতি হিসাবে নির্বাচিত করে যেই সম্মান করেছে আমার শরীরের এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমি তাদের সম্মান রক্ষা করার চেষ্টা করবো। আর আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন ও সমাজ থেকে অপরাধ দমন এবং মাদকমুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কমিটির সবাইকে সাথে নিয়ে মসজিদের যত সমস্যা রয়েছে তাও সমাধানের চেষ্টা করবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102