শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তোলারাম কলেজে ছাত্রাবাসে হামলা ও লুটপাটের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে: ছাত্রশক্তির সংবাদ সম্মেলন বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত। 

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ারের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৭ 🪪

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে প্রার্থীর পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক আল আমিন রাকিব। খন্দকার আনোয়ার হোসেন বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর শাখার সহ-সভাপতি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘এহসান পরিবার’-এর প্রতিষ্ঠাতা সভাপতি।

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি নূরে আলম, পাকিজা গ্রুপের সাবেক সিইও আবু মাসউদ, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম, ফতুল্লা দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা ওজিউল্লাহ এবং যুব মজলিসের মহানগর সহ-সভাপতি রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সদর থানার সভাপতি হাজী লিয়াকত হোসেন, বায়তুলমাল সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্র মজলিস মহানগরের সভাপতি আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হুদা রনি ও প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিবসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102