বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা

বিজয় দিবসে যুব ফেডারেশনের শ্রদ্ধাঞ্জলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ 🪪
আজ ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষে  চাষাঢ়াস্থ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা।
এ সময় জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় বলেন, “মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিক মূল্যবোধকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার সংগ্রাম জোরদার করার অঙ্গীকার করছি।”
যুগ্ম সদস্য সচিব আর এইচ পলাশ বলেন, “মহান বিজয় দিবসের চেতনায় অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানাই।”
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সম্পাদক জাহিদ সুজন, সহ-সম্পাদক রাকিবুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ আকাশ, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি, সদস্য আল মেহেদী, রাতুল দেওয়ান ও বন্দর থানার সংগঠক সাব্বির আহমেদ।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102