শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জে সনাতনীদের বিক্ষোভ; জড়িতদের গ্রেপ্তারের দাবি সিদ্ধিরগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার জামায়াত আমীরকে ‘গার্ড অব অনার’ দেওয়া নিয়ে বিতর্কে জেলা প্রশাসন বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মেনেই সম্মাননা প্রদান ফতুল্লায় বয়লার বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৭ শ্রমিক আহত: গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের তীব্র প্রতিবাদ শ্রমিকদের অধিকার আদায় ও এনায়েতনগর ইউনিয়নের উন্নয়নে পাশে থাকতে চাই: হাফেজ আব্দুল মোমিন কেন্দ্র ঘোষিত ‘দাবি সপ্তাহ’ কর্মসূচি পালন করলো নারায়ণগঞ্জে বাসদ: বিভিন্ন দাবিতে নগরীতে বিক্ষোভ বন্দরে নাগরিক টিভি’র বন্দর প্রতিনিধি ইমনের মায়ের মৃত্যুবার্ষিকী পালিত সাংবাদিক তানভীর’র মায়ের মৃত্যুতে ধ্রুব সাহিত্য পরিষদ’র শোক সাংবাদিক তানভীরের মাতৃবিয়োগে বন্দর থানা প্রেসক্লাব’র শোক রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর ফলজ গাছ রোপণ করলেন ডিসি রায়হান কবির

শহীদ বুদ্ধিজীবী দিবসে এলএএইচডিএফ চেয়ারম্যান মো. মনির হোসেনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ 🪪
আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে গভীর শ্রদ্ধার সঙ্গে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে আইন সহায়তা ও মানব উন্নয়ন ফাউন্ডেশন (Legal Aid & Human Development Foundation–LAHDF)।
এক বাণীতে সংগঠনটির চেয়ারম্যান মো. মনির হোসেন বলেন, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক ও গবেষকদের নির্মমভাবে হত্যা করে সদ্য স্বাধীন দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল।
মো. মনির হোসেন বলেন, “শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও আলোর দিশারি। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাঁদের অবদান কোনোদিন ভুলে যাওয়ার নয়।”
তিনি আরও বলেন, “আইন সহায়তা, মানবাধিকার ও মানব উন্নয়নের যে সংগ্রাম আজ আমরা করছি, তা শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ থেকেই অনুপ্রাণিত। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের মধ্য দিয়েই তাঁদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দেওয়া সম্ভব।”
বাণীতে তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ইতিহাস ও আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
শেষে তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102