মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে এনজিবি’র সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ 🪪

নবাগত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছে নিউ জেনারেশন্স বাংলাদেশ (এনজিবি)’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে ঐতিহাসিক পানাম নগর এর ছবির ফ্রেম ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হোসেন প্রমুখ।

মতবিনিময় সভায় ছাত্রদের দ্বারা নারায়ণগঞ্জের ট্রাফিক কন্ট্রোল চলমান রাখা, মেট্রোরেল এমআরটি-২ এর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করা, গ্রীণ এন্ড ক্লিন নারায়ণগঞ্জকে চলমান রাখা, তরুণদের পাশে থাকা ও সরকারি জায়গা দখলমুক্ত করে খেলার মাঠ করে দেয়া সহ নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

এনজিবির নেতৃবৃন্দরা জানান, আমরা দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করতে চাই, অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে চাই। ৫ই আগষ্টের পর আমরা যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে চাই। এ সকল বিষয়ে আমরা চাই প্রশাসন আমাদের সহযোগিতা করুক এবং আমরাও প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই।
এনজিবির নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আহবায়ক মোঃ মেহরাব হোসেন প্রভাত, সদস্য সচিব মোঃ আলিফ দেওয়ান, কেন্দ্রীয় সংগঠক ফাহিম মুনতাসির শুভ, আলিফ মাহমুদ, এইচ এম তাওহীদ, ফাহিম খন্দকার অনিক, আব্দুর রহমান গাফফারী, মাহবুবুর রহমান মুনাইম, কেন্দ্রীয় নারী সংগঠক আফসানা মিমি সুইটি, আজিজাহ তাসনিম, বন্দর থানা থেকে নির্জন হোসেন জয়, হানজালা প্রধান, মাহবুবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সংগঠক হাবিবুর রহমান হাবিব, সাকিব হাসান, নাবিল দেওয়ান, মুহাম্মদ নাসির, মুহাম্মদ ফাহিম, মোঃ ইমন, মোঃ আলিম, আবরার, ফয়সাল সহ প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102