বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের শাহরিয়াজ শুভ্রর ৯ম মৃত্যুবার্ষিকী তে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী ত্বকী হত্যার ১৬২ মাস: ‘বিচারহীনতার সংস্কৃতি এখনো কাটেনি সোনারগাঁয়ে যুবদল নেতার মাদক সেবনের ছবি ভাইরাল সোনারগাঁয়ে বিএনপির নেতা হোসেন আলীর বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হলেন মো. সোহেল রানা নাজির কামরুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করে শুভাকাঙ্ক্ষীদের দোয়া চাইলেন সেঞ্চুরী অ্যাপারেলসের শ্রমিকদের পাওনা আদায়ের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ বন্দরে নালিশি জমির মাটি কাটা বন্ধ করল পুলিশ ‘বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি’ গঠন: আহবায়ক এড.ইসমাইল ও সদস্য সচিব এড.পলাশ

বন্দরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে দোয়া 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ 🪪

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নারায়ণগঞ্জের বন্দরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে নবীগঞ্জ কদম রসূল দরবার শরীফ জামে মসজিদে এই ধর্মীয় আয়াস সম্পন্ন হয়।

উক্ত মিলাদ মাহফিলে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক, মহানগর বিএনপি নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল।

বিকেলে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসুল্লিদের সাথে নিয়ে জামাতে আসরের নামাজ আদায় করেন নেতৃবৃন্দ। নামাজ শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাওসার আশাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কদম রসূল দরবার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. শরীফ উল্লাহ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102