মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা সড়ক দুর্ঘটনায় আহত স্বপন চৌধুরীর খোঁজ নিলেন জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল নারায়ণগঞ্জে ছাত্র-শিবিরের সাবেক নেতৃবৃন্দের  সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস  উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ মাসুদুজ্জামানের পক্ষ থেকে রমজানে দরিদ্র পরিবার প্রতি এক কেজি মাংস বিতরণ অব্যাহত নারায়ণগঞ্জের উন্নয়নে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান সোহেলের কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ গড়ার আহবান – মাওলানা আবদুল জব্বার  শাসনগাঁও শাহি জামে মসজিদের ইফতার মাহফিলে মিলন মেলা  কথা রাখলেন সাংসদ আবুল কালাম: বন্দরে দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে সংস্কার কাজ শুরু না’গঞ্জে হযরত ওয়াইস করনী (রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

কাশিপুরে শাহ আলমের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ 🪪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের কাশিপুরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিপুর বাংলাবাজার লিটল স্টারস একাডেমি মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শাহ আলমের উদ্যোগে এবং কাশিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়।

কাশিপুর ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরফাত রহমান জিতু, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক ফরিদ আহমেদ, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন সরদার, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মনির হোসেন এবং ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব। এছাড়াও কাশিপুর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102